গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
১৫ই এপ্রিল বুধবার বিকেল ৫ টায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বেরীবাধে ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাধে প্রায় শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন কুড়িগ্রাম জেলা যুবদল।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা বাংলাদেশ কে সবুজ অরণ্যে গড়ের তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের নির্দেশে কুড়িগ্রাম জেলা যুবদল এই উদ্যোগ গ্রহণ করেন।
কুড়িগ্রাম জেলার ৭৩ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভায় প্রায় ৫০ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছেন কুড়িগ্রাম জেলা যুবদল।এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসুচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা,বৃক্ষরোপণ কর্মসুচীর প্রধান পৃষ্টপোষক হিসেবে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রশিদ,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,সভাপতি প্রেসক্লাব রাজারহাট,সদস্য সচিব নয়ন মিয়া,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদলের উদয়মান নেতা মাহিন সরকার ও মশিউর রহমান,সাংবাদিক শিমু,বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক এরশাদুল হক,সদস্য সচিব আমিনুর ইসলাম সহ জেলা ও উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বিদ্যানন্দে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
-
মোঃ এনামুল হক বিপ্লব স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- 35
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















