ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় কামিল (স্নাতকোত্তর) ও কামিল (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের ‘সবক প্রদান’ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১১ মে, ২০২৬) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার নতুন ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ছারছীনা দরবার শরীফের বিভাগীয় মোবাল্লিগ মাওলানা এ কে এম মোস্তাফিজুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ইসলামী শিক্ষার মূল লক্ষ্য হলো আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। উচ্চতর এই শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে হবে।”

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আলিনুর রহমান। তিনি নবাগত ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দিকনির্দেশনা প্রদান করেন।

​কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এই সবক প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং কামিল পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬