কিশোরগঞ্জ কটিয়াদী থানা আচমিতা ইউনিয়ন জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ইমন নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক ইমন মিয়াকে চাপা দিলে গরুসহ তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।






















