ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে ভর্তি ৭৭, এক শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় সন্দেহভাজন ২৪৮ জন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন । বর্তমানে জেলাজুড়ে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় মোট ১০১টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে:

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬ টি বেড,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫ টি বেড এবং
১২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটি কেন্দ্রে ৫টি করে মোট ৬০টি বেড ।

সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, দ্রুত সংক্রমণ শনাক্ত করতে নিয়মিত নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে কিশোরগঞ্জসহ সারাদেশে বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হবে । যারা আগে টিকা নেননি বা নিয়েছেন উভয়ই এই কর্মসূচির আওতায় পুনরায় টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে ভর্তি ৭৭, এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬