সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শামীম শাহরিয়ার স্টাফ রিপোর্টার। 





















