ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পাশে উপজেলা প্রশাসন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বজ্রপাতে ইউসুফ আলী নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ইউসুফ আলী নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী কোষাগার হতে নিহতের পরিবারের হাতে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান গভীর শোক প্রকাশ করে বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতের ঘটনা দিন দিন বাড়ছে, তাই কৃষকদের সতর্ক থাকার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬