দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ইতোমধ্যে দেশের ভেতরে ও আশপাশের এলাকায় কালবৈশাখী যুক্ত বজ্রমেঘ তৈরি হতে শুরু করেছে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, আজ বিকেল ৪টা থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় এবং রংপুর বিভাগের দু-একটি স্থানে তীব্র বজ্রপাত ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দেশের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: Bangladesh Weather Observation Team Ltd
দৈনিক বাংলার সংবাদ নাছিম রেজা, সাতক্ষীরা সদর প্রতিনিধি 





















