ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইমাম ইসরাঈল | লালমনিরহাট জেলা প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) পবিত্র মাহে রমজানের ১৯তম দিনে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। তিনি লালমনিরহাট-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া, এখানে হার-জিত থাকবেই। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কারো ওপর হয়রানি, হুমকি কিংবা রিজিকের ভয় দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মীকে যেন হেনস্তা করা না হয় এবং সবাইকে সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়বিচারের চেতনা জাগ্রত করে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে কাকিনা ইউনিয়নসহ আশপাশ এলাকার জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬