ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় “কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও”স্লোগান নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ মে বুধবার সকাল ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন সড়কের মনোহরি পট্টি এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বেশ কিছু দাবী নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী কৃষকরা।

সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কৃষক সমিতি শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার,অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম মিঞা,কৃষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন ও সদস্য আবুল কালাম প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারের সুদৃষ্টি চেয়ে উল্লেখ করে ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে মণ,সিন্ডেকেট নির্মূল,প্রতি ইউনিয়িনে গোডাউন নির্মাণ,নদী-খাল-জলাশয় ও স্লুইসগেট দখলমুক্ত,সহজ শর্তে কৃষি ঋণ প্রদান,স্বল্প মূল্যে সার-কীটনাশক-ওষুধের পাশাপাশি ডিজেল-বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা সহ উপজেলায় সকল খালের ইজারা বাতিলের দাবি করেন বক্তারা।

কলাপাড়া
০৬/০৫/২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬