বড়াই গ্রাম উপজেলার জোনইল ইউনিয়নের কচুগাড়ী গ্রামে (১৫ ই ডিসেম্বর সোমবার) তরুণ সমাজের উদ্যোগে এক ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে,
এলাকার ৬০ উর্ধ্ব বয়সীদের এক বেলা খাবারের ব্যবস্থা করেছে, এলাকাবাসী এবং তরুণদের কাছ থেকে জানা যায় গত এক বছর যাবত এই আয়োজন করে আসছে তরুণ সমাজ আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, প্রায় ২০০ জন প্রবীনদের দাওয়াত করে এক বেলা খাওয়ানো হয়,
এলাকাবাসী জানায় এলাকায় প্রবীণ যারা আছে তাদের সঙ্গে তরুণদের ভালোবাসা এবং সম্মানবোধ যেন হারিয়ে না যায়। তরুণ এবং প্রবীনদের মাঝে বন্ধন যেন অটুট থাকে তারই ধারাবাহিকতায় এই আয়োজন করে থাকে কচুগাড়ী তরুণ সমাজ। এছাড়াও জানা যায় কোন প্রকার আর্থিক সহায়তা ছাড়া নিজেরাই আয়োজনের খরচ বহন করেন।
এমন মহৎই উদ্যোগে এলাকাবাসী ও প্রবীণরা খুবই আনন্দিত প্রশংসায় ভাসছেন তরুণ সমাজ, তারা জানান এই আয়োজন যেন কখনো বন্ধ না হয়। আমরা তাদের জন্য দোয়া করি।
যাদের উদ্যোগে এই আয়োজন তারা হলেন, সভাপতি, মজনু মোহাম্মদ ইছাহক, উদ্যোক্তা নুরুজ্জামান, বকুল মাঝি,মানিক বাবু, শাফিউল্লাহ তোতা, হিরা মোল্লা, ফরহাদ মোল্লা, এনামুল হক,মেহেদী হাসান,জিল্লুর রহমান, বিদ্যুৎ, আরো অনেকে।




















