ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩/১২/২০২৫ ইং বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে “সন্ত্রাসের রাজনীতি চলবে না”, “ওসমান হাদীর ওপর হামলার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ওসমান হাদীর ওপর হামলা একটি ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনা। তারা অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিকভাবে দমন করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। নেতারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা দেশের গণতান্ত্রিক পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫