ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

সিলেটের ওসমানীনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দয়ামীর ইউনিয়নের দয়াময়ী এলাকায় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় দলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতায় দয়াময়ী আব্দুস সুবান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সরকার কাজ করছে এবং ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিছবা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরীসহ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

আপডেট সময় : ০৩:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬