ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে ঈদের বাজার জমজমাট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান থেকে শুরু করে কাপড়, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে এখন ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে।
বিশেষ করে উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার, তাজপুর বাজার ও দয়ামীর বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। তবে সন্ধ্যার পর বাজারগুলোতে ভিড় আরও বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে সেহরির সময় পর্যন্ত কেনাকাটা চলতে দেখা যায়।
কাপড় ও জুতার দোকানগুলোতে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ মানুষের পছন্দের বাজার হিসেবে পরিচিত গোয়ালাবাজারে ক্রেতাদের নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে দেখা গেছে।
ঈদকে সামনে রেখে বাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা বলেন, ঈদকে সামনে রেখে বাজারে মানুষের ভিড় বাড়ছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম ভূইয়া বলেন, বাজার এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছি।
শপিং করতে আসা ওসমানীনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে বাজারে মানুষের ভিড় অনেক বেড়েছে। তবে প্রশাসনের তৎপরতায় আমরা নিরাপদে কেনাকাটা করতে পারছি, যা স্বস্তিদায়ক।
গোয়ালাবাজারের নোমান ফ্যাশনের মালিক সেলিম আহমদ বলেন, ঈদ উপলক্ষে আমাদের দোকানে ক্রেতাদের ভিড় অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করছেন। আশা করছি ঈদের আগ পর্যন্ত ব্যবসা আরও ভালো হবে।
এদিকে ঈদকে ঘিরে বাজারগুলোতে কেনাকাটার এমন জমজমাট পরিবেশে ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট। তারা আশা করছেন, ঈদ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

১৩/০৩/২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে ঈদের বাজার জমজমাট

আপডেট সময় : ১০:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬