পড়াশোনা, খেলাধুলা বা অন্য কাজে অতিরিক্ত তুলনা শিশুর মধ্যে ভয়, দুশ্চিন্তা ও হীনম্মন্যতা তৈরি করে। ওবাইটোরি শেখায়—সবাই এক গতিতে এগোয় না। এতে শিশুর মানসিক চাপ কমে এবং সে নিজের পথে এগোনোর সুযোগ পায়।
৩। শেখার আগ্রহ বাড়ায়
তুলনার ভয় না থাকলে শিশু ভুল করতে ভয় পায় না। ভুল থেকেই শেখার মানসিকতা তৈরি হয়। ফলে শেখা হয়ে ওঠে আনন্দের, প্রতিযোগিতার নয়।
৪। সৃজনশীলতা বিকশিত করে
প্রতিটি শিশুর আগ্রহ আলাদা—কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান, কেউ খেলাধুলা বা অঙ্কে। ওবাইটোরি এই ভিন্নতাকে সম্মান করে, যা শিশুর সৃজনশীলতা ও নিজস্ব পরিচয় গড়ে তুলতে সাহায্য করে।
৫। সহানুভূতি শেখায়
নিজের পথকে সম্মান করতে শেখা মানেই অন্যের পথকে ছোট করে দেখা নয়। ওবাইটোরি শিশুদের শেখায় ঈর্ষা নয়, বরং অন্যের সাফল্যে আনন্দিত হতে এবং সবাইকে সম্মান করে চলতে।
দৈনন্দিন জীবনে কিভাবে ওবাইটোরি প্রয়োগ করবেন?
এই দর্শনটি সবচেয়ে বেশি দরকার অভিভাবক ও শিক্ষকদের জন্য। কারণ শিশুরা কাঁচা মাটির মতো—যেভাবে গড়বেন, সেভাবেই বড় হবে। তাই ‘তুমি পিছিয়ে’ বা ‘ও এগিয়ে’ না বলে শিশুর চেষ্টা ও উন্নতিকে গুরুত্ব দিন। অন্যরা কী করছে নয়, বরং আপনার সন্তান কী শিখছে—সেদিকে নজর দিন। এতে শিশুর মানসিক বিকাশ হবে আরও সুন্দর ও সুস্থ।


























