ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যের শক্তিতে বদলাবে সন্দ্বীপ নির্বাচনী সমাবেশে আলাউদ্দীন সিকদার।

১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা এ এম এম রফিকুল মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মাকছুদুর রহমান ও তানভীর মোস্তফা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন,
“আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে— সন্দ্বীপ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়; এটি ন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। আমরা শাসক হতে নয়, জনগণের সেবক হতে চাই। কথা নয়— কাজের মাধ্যমে সন্দ্বীপের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন,
“প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারাই আমাদের মূল শক্তি। ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিন। শালীনতা, ধৈর্য ও ঐক্যের সঙ্গে কাজ করুন— বিজয় আমাদেরই হবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা অফিস সম্পাদক এজহারুল ইসলাম, সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদ চট্টগ্রামের সভাপতি আলতাফ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক দিদারুল আলম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সম্পাদক মু. জহির উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান নুর, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা যুবশক্তির সদস্য সচিব ফাহাদ ওমর, গণউন্নয়ন পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি ইলিয়াস হায়দার, মাহবুবুল মাওলা রিপন, ফরিদ উদ্দিন নিজামী, মীর মোসলেহ উদ্দিন, সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদ ইউএস এর সহসভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, সাবেক ছাত্রনেতা গোলাম মাওলা শিমুল, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, নাজমুল হোসাইন আরব প্রমুখ।

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সন্দ্বীপের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক নেতা–কর্মীর উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের শক্তিতে বদলাবে সন্দ্বীপ নির্বাচনী সমাবেশে আলাউদ্দীন সিকদার।

আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬