ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ দরপত্রে অনিয়ম, পুনঃদরপত্রের দাবি

এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ দরপত্রে অনিয়ম, পুনঃদরপত্রের দাবিএলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ দরপত্রে অনিয়ম, পুনঃদরপত্রের দাবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতাল রোডে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবছরের জন্য হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাদ্য-পথ্য সরবরাহের ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার বিধান থাকলেও তা অমান্য করা হয়েছে।

প্রতিবাদে এলাকাবাসী রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের এবং সোমবার বিক্ষোভ ও মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আব্দুল হান্নান নিজের সংশ্লিষ্টতা গোপন রেখে ও ভুয়া কিছু কাগজপত্র দাখিল করে ‘মিশন কর্পোরেশন’ নামে দরপত্রে অংশ নেন। এ বিষয়ে এলাকাবাসী ১৬ মার্চ সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিলে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষ হওয়ার আগেই অধিক দরদাতা ‘মিশন কর্পোরেশন’-এর নামে কার্যাদেশ চুড়ান্ত করা হয়। অথচ তারচেয়েও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বাদ পড়ে গেছে। এতে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির তথ্য, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম রেজা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম খোকন, আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে কার্যাদেশ বাতিল করে পুনঃদরপত্র আহ্বান ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ দরপত্রে অনিয়ম, পুনঃদরপত্রের দাবি

আপডেট সময় : ০৮:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬