ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি সাহেব হিসাব দাও ! জামায়াত প্রার্থী মো. মহসীন

১১ দলীয় জোট মনোনীত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতের প্রার্থী মো. মহসীন বলেছেন, সংসদ সদস্য হওয়া মানে জমিদার হওয়া নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হওয়া। তিনি বলেন, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে আমাদের মূল কর্মসূচি হবে – এমপি সাহেব হিসাব দাও।

বুধবার (২৮ জানুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪ টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহ্ রাহাত আলী মাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মহসীন বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, ভোটের পর জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি—ইনশাআল্লাহ আমার পেটে বা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; বরং এটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে অধ‌্যাপক দেওয়ান মো. ন‌কিবুল হুদা বলেন, আপনারা যদি আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দিন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।

তিনি আরও বলেন, আমরা যদি জনগণের ভোটে বিজয়ী হই, তাহলে সবাইকে সঙ্গে নিয়েই সরকার গঠন করব।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনায় এবং শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব‌্য রা‌খেন – মাওলানা সারোয়ার হোসাইন, মো. শামীম নূর ইসলাম,মো. ইম‌তেয়াজ উদ্দিন, মো. সাইদুর রহমান,মো. এনামুল হক,মো. মাহিমুর রহমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপি সাহেব হিসাব দাও ! জামায়াত প্রার্থী মো. মহসীন

আপডেট সময় : ০৭:৩২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬