আসন্ন ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে দেশের দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা দেশের জাতীয় সংসদীয় আসনগুলোর জন্য মোট ৩০ কোটি টাকার ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা যায়, প্রতিটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এসব ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।
এ বরাদ্দের আওতায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জন্য মোট ৪০ লাখ টাকা মূল্যের ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি আসনের জন্য ১০ লাখ টাকা মূল্যের ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।






















