পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় আব্দুল্লাহ আল মামনুন বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন।”
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে যেন সবাই ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ সমাজ গঠনে মাহে রমজানের শিক্ষা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বার্তার শেষাংশে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ঈদগাঁওবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা কাজী আব্দুল্লাহ
-
জাওয়ান উদ্দিন, কক্সবাজার
- আপডেট সময় : ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- 29
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















