ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে তারুণ্যের সম্মানে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ঈদগাঁওতে তারুণ্যের সম্মানে ব্যতিক্রমধর্মী ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ইফতারে সহস্রাধিক কিশোর, তরুণ, ছাত্র ও জনতা অংশ নেন। অনুষ্ঠান স্থলের পাশে স্থাপিত একটি চিত্রকর্ম আগত রোজাদারদের বেশ নজর কেড়েছে। চিত্রকর্মটি তৈরি করেছে ঈদগাঁও ইউনিয়ন ছাত্র শিবির। এতে ইংরেজিতে লেখা হয়েছে Justice for Hadi. বাংলায় লিখা আছে “জান দিবো জুলাই দিবো না”। প্যান্ডেলের পশ্চিম পাশে এবং মাদ্রাসার পুকুর পাড়ে স্থাপিত চিত্রকর্মটিতে মরহুম হাদির রক্তরঞ্জিত ছবিও স্থান পেয়েছে। ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আইয়ুব আনচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান, উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম। উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, কক্সবাজার শহর শিবিরের সাবেক সভাপতি তৈয়ব উদ্দিন, জামায়াতের মমতাজ উদ্দিন আহমদ মহসিন সহ সংশ্লিষ্টরা। সঞ্চালনা করেন শিবির নেতা তানভিরুল ইসলাম। অনুষ্ঠানে প্যান্ডেল ও মঞ্চ সজ্জা ছিল আকর্ষণীয়। আগত তরুণরা জানান, নবীন শিক্ষার্থীদের জন্য শিবিরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওতে তারুণ্যের সম্মানে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬