কুমিল্লায় আলোকিত কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ প্রদান করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় জাহাঙ্গীর জমজম টাওয়ারের গোল্ডেন স্পুনে সকাল ১১টায় এ সংবর্ধনা দেওয়া হয়। গতবার যারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । উত্তীর্ণ ৩৪২ জন শিক্ষার্থী কে ক্রেষ্ট নগদ অর্থ ও সার্টিফিকেট দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন কুমিল্লা চকবাজারের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আলোকিত কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা শাহ, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আলোকিত কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও কুমিল্লা জাঙ্গালিয়া (পিডিবি) ওয়াপদা জামে মসজিদের খতিব শাহ আলম আল ক্বাদেরী,
উক্ত অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের সভাপতি ও এসকে মিডিয়ার স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর হাজীগঞ্জ খানকায়ে রহমানিয়ার পীর সাহেব হাফেজ ক্বারী মাও. নুরুল্লাহ আল ক্বাদেরী , কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা এম এ মান্নান, বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাও. তাজুল ইসলাম, কুমিল্লা নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো: মোক্তল হোসেন, কুমিল্লা মিয়াবাজার সাউথইস্ট ব্যাংকের অফিসার মো: মিজানুর রহমান পিয়াস, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ চৌধুরী। এবং এসোসিয়েশন এর চেয়ারম্যান হযরত মাওলানা মুফতী গোলাম মোহাম্মদ শাহজালাল মহাসচিব মাওলানা আতিকুর রহমান। পরিক্ষা নিয়ন্ত্রত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আনসারী,শিক্ষা সচিব কাজী ইসহাক জামিল। অর্থ সচিব হাফেজ মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোসলেহ উদ্দিন সালেহী এবং সকল প্রতিষ্ঠানের শিক্ষক মহদয় ।
আলোকিত কিন্ডারেগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- 70
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















