ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহানসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আটোয়ারীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬