প্রকাশ সময় : ১৫ মে ২০২৬
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (এমপি) দুই দিনের বিশেষ সফরে আজ নিজ নির্বাচনী এলাকায় আসছেন। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে আজ শুক্রবার (১৫ মে) রাতে তিনি গলাচিপায় এবং আগামীকাল শনিবার চর বিশ্বাসে অবস্থান করবেন।
মাননীয় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, সফরের প্রথম পর্যায়ে আজ শুক্রবার রাতে তিনি গলাচিপা উপজেলায় পৌঁছাবেন এবং সেখানে অবস্থান করবেন। আগামীকাল শনিবার (১৬ মে) বেলা ২:৩০ ঘটিকায় তিনি চর বিশ্বাস এলাকায় উপস্থিত হয়ে সাধারণ মানুষের মাঝে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। প্রতিমন্ত্রী নিজেই সরাসরি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম তদারকি করবেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন।
মাননীয় প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গলাচিপা ও চর বিশ্বাস এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দুর্গম চর এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা সরাসরি প্রিয় নেতার কাছে তুলে ধরার সুযোগ পাবেন বলে আশা করছেন





















