পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবস্থিত ‘আরএনবি ইটভাটা’-তে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ছাড়াই বন উজাড় এবং পাহাড়ের মাটি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় আরএনবি ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ইটভাটা মালিকের নাম জমির উদ্দিন। তার পিতার নাম রফিক আহম্মদ।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, অভিযানে ২ লাখ টাকা (জরিমানা)
-
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















