ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ভিডিপি আইন-শৃঙ্খলা ও জনসেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ দিনে আইন-শৃঙ্খলা ও জনসেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার এ.এস.কে.এম.পি মাধ্যমিক বিদ্যালয়ে ধরমপুর ইউপির ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপে ৬৪ জন (পুরুষ-৩২ ও মহিলা-৩২) এর ৪র্থ দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিনের প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও জনসেবাসহ বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।

বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাবোধের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবায় ভিডিপি সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণার্থীরা তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইন-শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আইরিন রহমান

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় ভিডিপি আইন-শৃঙ্খলা ও জনসেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬