মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর দিক-নির্দেশনাক্রমে জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৯-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৪.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানাধীন কোর্টগাঁও সাকিনস্থ জনৈক সুমন এর ভাড়া দেওয়া বাড়ির সামনের ফাঁকা জায়গায় থেকে ১. মোঃ ছাইদুল (২৪), পিতা- রহিম সরদার, সাং- জনতা বাজার, থানা ও জেলা- ভোলা, এ/পি সাং- উত্তর কোটগাঁও (সুমন এর বাড়ির ভাড়াটিয়া) ও ২. আঃ ছাত্তার (৪৫), পিতা- মৃত ছানাউল্লাহ, সাং- খালইস্ট থানা জেলা মুন্সিগঞ্জ উক্ত ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 


















