ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মালিক সেজে ভাড়ায় চালিত গাড়ি বিক্রি, প্রতারক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মালিক সেজে ভাড়ায় চালিত মাইক্রো গাড়ি বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রোবার ঢাকার মিরপুর থেকে গাড়িসহ তাকে নিয়ে আসা হয় সদর মডেল থানায়। গ্রেফতার উজ্জ্বল শহরের কাউতুলি এলাকার জিল্লু মিয়ার ছেলে।

উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রো গাড়ি উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয় ২০২৪ সালে। ৫৩ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও একলক্ষ টাকা লাভ দেওয়ার শর্তে উজ্জ্বল গাড়িটি ভাড়া নেয়। প্রথম তিন মাসের কিস্তি পরিশোধ করলেও কোন লাভ দেয় নি। গত ১১মাস ধরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তার দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তার ঢাকার মিরপুর ২ নং সেক্টর থেকে গাড়িসহ তাকে আটক করে।

ওসি জানান, আসামী উজ্জ্বলের বিরুদ্ধে গাড়ির মালিক প্রতারণা মাধ্যমে গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে সদর থানায় একটি মামলা হয়। পরে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে তদন্ত স্বার্থে শোন এরেস্টের মাধ্যমে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য মতে গাড়িটি উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মালিক সেজে ভাড়ায় চালিত গাড়ি বিক্রি, প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬