ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমুল্লাহ বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত আরো ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়াল এবং ফজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে দুই পক্ষই তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ পুকুর পাড়ের সামনে যায়। এ সময় কথা কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আব্দুল আউয়াল এর ছেলে নাজিমুল্লাহ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন্ আহত হয়। তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১আহত ১৫

আপডেট সময় : ০২:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬