ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনেও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাথরঘাটার ৪ জেলের

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি পাথরঘাটার নিখোঁজ চার জেলের। এ ঘটনায় চার জেলে জীবিত ফিরেছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের সন্ধানে ৫ সদস্যের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।

তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিখোঁজ চার জেলের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। পরিবারের সদস্যরা নিখোঁজ জেলেদের দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

সাগরের বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

৩ দিনেও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাথরঘাটার ৪ জেলের

আপডেট সময় : ১১:১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬