বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি পাথরঘাটার নিখোঁজ চার জেলের। এ ঘটনায় চার জেলে জীবিত ফিরেছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের সন্ধানে ৫ সদস্যের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।
তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিখোঁজ চার জেলের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। পরিবারের সদস্যরা নিখোঁজ জেলেদের দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।
সাগরের বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: 



















