ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩; আটক পরোয়ানাভুক্ত ১

‎বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১৯ আগস্ট) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান চালানো হয়।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি সেতুর পাশে ‘সাইমন স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ৬ দশমিক ২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি হেডম্যানপাড়া এলাকার সাহ্লা অং মার্মার ছেলে।

‎এরপর রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী গ্রামের জাফরের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সাতটি ইয়াবা বড়িসহ মো. মিজান (২০) ও ইমরান হোসেন (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। মিজান উত্তর দরদরী নয়াপাড়া এলাকার মো. কবিরের ছেলে এবং ইমরান একই এলাকার নবী মিয়ার ছেলে।

‎লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। লামা থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

‎পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩; আটক পরোয়ানাভুক্ত ১

আপডেট সময় : ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬