টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নিজ বর্নি সওদাগর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) *জনাব দিল আফরোজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে **মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০* এবং *মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫*-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক *১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে **১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা *জনাব সৌরভ কুমার সে*, ধনবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুজন রবি দাস | ধনবাড়ী (টাঙ্গাইল) 



















