ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নিজ বর্নি সওদাগর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) *জনাব দিল আফরোজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে **মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০* এবং *মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫*-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক *১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে **১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা *জনাব সৌরভ কুমার সে*, ধনবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬