ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎ ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা ২১ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায়

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি এএফডি ও এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

‎প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এএফডির প্রোগ্রাম টিম লিডার ও মিশন লিডার অমিত দত্ত রায়, নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (LGED, ঢাকা)-এর প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসতফা মুরসেদ।

‎প্রতিনিধিদলকে স্বাগত জানান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার। এ ছাড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে কুলাউড়া পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া পৌরসভার অতীত ও বর্তমান উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এএফডি কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

‎সভা শেষে প্রতিনিধিদল কুলাউড়া পৌর এলাকার চলমান তিনটি ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তারা কাজের অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎ ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা ২১ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায়

আপডেট সময় : ০৮:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬