মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি এএফডি ও এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এএফডির প্রোগ্রাম টিম লিডার ও মিশন লিডার অমিত দত্ত রায়, নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (LGED, ঢাকা)-এর প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসতফা মুরসেদ।
প্রতিনিধিদলকে স্বাগত জানান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার। এ ছাড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কুলাউড়া পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া পৌরসভার অতীত ও বর্তমান উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এএফডি কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সভা শেষে প্রতিনিধিদল কুলাউড়া পৌর এলাকার চলমান তিনটি ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তারা কাজের অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ তাহমিদুর রহমান, স্টাফ রিপোর্টার, কুলাউড়া, 



















