ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক আনোয়ার হোসেনের মেয়ে ফাইজা হোসেন রাইয়া

উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের আদরের মেয়ে ফাইজা হোসেন (রাইয়া) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছে। সে সাধারণ গ্রেড ছাড়িয়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জন করেছে।
​ফাইজা হোসেন রাইয়ার এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং স্থানীয় সুধীমহলের মাঝে আনন্দের বন্যা বইছে।
​মেয়ের এই চমৎকার সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “এটি সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও অনুগ্রহ। রাইয়ার এই অর্জনের পেছনে শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, শুভাকাঙ্ক্ষীদের দোয়া, স্নেহ, সহযোগিতা ও সুপরামর্শ রয়েছে; আমরা তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
​ভবিষ্যতেও যেন সাফল্যের এই ধারা বজায় থাকে, সে জন্য রাইয়ার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞানেই সমৃদ্ধ করেন, উত্তম চরিত্রের অধিকারী বানান এবং ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—এটাই সবার প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক আনোয়ার হোসেনের মেয়ে ফাইজা হোসেন রাইয়া

আপডেট সময় : ০৮:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬