উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের আদরের মেয়ে ফাইজা হোসেন (রাইয়া) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছে। সে সাধারণ গ্রেড ছাড়িয়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জন করেছে।
ফাইজা হোসেন রাইয়ার এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং স্থানীয় সুধীমহলের মাঝে আনন্দের বন্যা বইছে।
মেয়ের এই চমৎকার সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “এটি সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও অনুগ্রহ। রাইয়ার এই অর্জনের পেছনে শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, শুভাকাঙ্ক্ষীদের দোয়া, স্নেহ, সহযোগিতা ও সুপরামর্শ রয়েছে; আমরা তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ভবিষ্যতেও যেন সাফল্যের এই ধারা বজায় থাকে, সে জন্য রাইয়ার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞানেই সমৃদ্ধ করেন, উত্তম চরিত্রের অধিকারী বানান এবং ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—এটাই সবার প্রত্যাশা।
টেকনাফ প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















