ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে কাভারভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে।
নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পথে আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভারভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভারভ্যানটি জব্দ করে। কাভারভ্যানের চালককে আটক করা হয়েছে।
খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে কাভারভ্যানের চালককে আটক করা হয়েছে। কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সাথে ডাক্তার দেখাতে গিয়ে কাভার ভ্যানের ধাক্কায় স্ত্রীর মৃত্যু
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি - আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 144
জনপ্রিয় সংবাদ




















