ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সাথে ডাক্তার দেখাতে গিয়ে কাভার ভ্যানের ধাক্কায় স্ত্রীর মৃত্যু

‎ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে কাভারভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে।

‎নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব যাচ্ছিলেন।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পথে আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভারভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

‎খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভারভ্যানটি জব্দ করে। কাভারভ্যানের চালককে আটক করা হয়েছে।

‎খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে কাভারভ্যানের চালককে আটক করা হয়েছে। কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সাথে ডাক্তার দেখাতে গিয়ে কাভার ভ্যানের ধাক্কায় স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬