গাজীপুরের পূবাইল ৪১ নং ওয়ার্ড খিলগাঁও গ্রামের, মাদক মুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি হলো পারিবারিক সচেতনতা, ধর্মীয় অনুশাসন, কঠোর আইনি প্রয়োগ এবং যুবসমাজের জন্য সুস্থ বিনোদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভভ। মাদক মুক্ত সমাজ গঠনে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন সরকার = সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি।
তমিজউদ্দিন মোল্লা = সি-সহ সভাপতি ৪১ নং ওয়ার্ড বিএনপি।
জাহাঙ্গীর আলম = সাবেক সহ-সম্পাদক গাজীপুর মহানগর ছাএদল।
শুক্কুরআলি সরকার = পূবাইল থানা বিএনপি।
জহুরউদ্দিন সরকার = জয়েন্ট সেক্রেটারি ৪১ নং ওয়ার্ড বিএনপি।
হারেজ মিয়া = পূবাইল মেট্রথানা যুগ্ম আহবায়ক।
আরো উপস্থিত ছিলেন সমাজের ইমাম ও ময় মুরুব্বি গণ।
পারিবারিক সচেতনতা ও বন্ধনঃ বাবা-মাকে সন্তানের বন্ধু হতে হবে। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে সেদিকে খেয়াল রাখা এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা।
ধর্মীয় ও নৈতিক শিক্ষাঃ ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ মানুষকে যেকোনো খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। তাই পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নৈতিক শিক্ষার প্রসার বাড়াতে হবে।
সুস্থ বিনোদন ও খেলাধুলাঃ যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে পাড়া-মহল্লায় খেলার মাঠের ব্যবস্থা করা এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাঃ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত মাদকবিরোধী ক্যাম্পেইন ও সেমিনার আয়োজন করা। শিক্ষক ও সহপাঠীরাও গঠনমূলক আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়াতে পারেন।
আইনের কঠোর প্রয়োগঃ মাদক চোরাচালান, উৎপাদন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে।
কর্মসংস্থান সৃষ্টিঃ বেকারত্ব অনেক সময় তরুণদের মাদকের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজের জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
চিকিৎসা ও পুনর্বাসনঃ মাদকাসক্তদের অপরাধী না ভেবে তাদের রোগী হিসেবে বিবেচনা করতে হবে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও পর্যাপ্ত পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থা করা জরুরি।
সামাজিক আন্দোলনঃ পাড়া-মহল্লায় বা ইউনিয়ন পর্যায়ে ‘মাদকবিরোধী কমিটি’ গঠন করে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।
মোঃ সজল মিয়া গাজীপুর পূবাইল ( প্রতিনিধি ) 



















