ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে বাংলাবাজার হাসপাতাল মাঠ

একসময় এলাকার ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঐতিহ্যবাহী বাংলাবাজার হাসপাতাল মাঠ। বিকেল হলেই মাঠজুড়ে দেখা মিলত শিশু-কিশোরদের দৌড়ঝাঁপ, তরুণদের ফুটবল-ক্রিকেট আর নানা সামাজিক আয়োজনের প্রাণচাঞ্চল্য। অথচ বর্তমানে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা, দখল ও দীর্ঘদিনের অবহেলায় মাঠটি হারাতে বসেছে তার ঐতিহ্য ও ব্যবহারযোগ্যতা।

স্থানীয়দের অভিযোগ, সপ্তাহের নির্ধারিত বাজারবারে মাঠজুড়ে বসে গরুর হাট, বাঁশ-খুঁটি ও বিভিন্ন অস্থায়ী দোকান। ব্যবসায়িক কার্যক্রমের কারণে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভারী যানবাহন ও পশুর চলাচলে মাঠের মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। হাট শেষে পড়ে থাকে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও নোংরা পরিবেশ। ফলে দিন দিন খেলাধুলার অনুপযোগী হয়ে উঠছে পুরো মাঠ।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল বলছেন, মাঠটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকে কয়েকদিন পর্যন্ত। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় মাঠটি পরিণত হয়েছে যেন ছোট জলাশয়ে।

এলাকার প্রবীণ বাসিন্দারা বলেন, “এই মাঠে একসময় বড় বড় ফুটবল টুর্নামেন্ট হতো। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খেলা দেখতে আসত। এখন মাঠের সেই ঐতিহ্য শুধু স্মৃতি হয়ে গেছে।”

স্থানীয় তরুণদের অভিযোগ, খেলাধুলার সুযোগ না থাকায় যুবসমাজ ক্রমেই মোবাইলে অনলাইননির্ভর ও মাদক সেবক হয়ে পড়ছে। এতে সামাজিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত মাঠটি দখল ও বাণিজ্যিক ব্যবহারমুক্ত করে সংস্কারের দাবি জানান।

অভিভাবকদের মতে, একটি জনবহুল এলাকার একমাত্র উন্মুক্ত খেলার মাঠ এভাবে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের বিকল্প নেই। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় মাঠটি আজ ধ্বংসের মুখে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে বাংলাবাজার হাসপাতাল মাঠ দখলমুক্ত করা, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা চালু করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় অচিরেই হারিয়ে যাবে এলাকার ঐতিহ্যবাহী এই মাঠের অস্তিত্ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে বাংলাবাজার হাসপাতাল মাঠ

আপডেট সময় : ১০:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬