ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেকহ্যামের হাত ধরে উত্থান, মেসির হাতে স্বপ্নপূরণ

কিংবদন্তি ইংলিশ ফুটবলার স্যার ডেভিড বেকহ্যাম ২০১৩ সালে যখন মেজর লিগ সকারে (এমএলএস) নিজের দল গড়ার জন্য মায়ামিকে বেছে নিলেন, তখন হয়তো কেউই কল্পনা করতে পারেননি কী ঘটতে চলেছে সামনের দিনে।

২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় আলোচনার অংশ হিসেবে তিনি এমএলএস থেকে মাত্র ১৫.৬ মিলিয়ন পাউন্ডে একটি ফ্র্যাঞ্চাইজি কেনার সুযোগ পেয়েছিলেন। সেই চুক্তির সুবিধা নিয়েই ২০১৮ সালে বেকহ্যাম আনুষ্ঠানিকভাবে ক্লাবটি চালু করেন। ২০২০ সালের মার্চে অভিষেক ঘটে ইন্টার মায়ামির।

২০২৩ সালে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর এবার নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনকে ছুঁয়ে দেখল ক্লাবটি। এমএলএস কাপ ফাইনালে থমাস মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি।

বেকহ্যাম ম্যাচশেষে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘শেষ কিছু মুহূর্তে সব আবেগ বেরিয়ে এসেছে। অনেক নির্ঘুম রাত ছিল, কিন্তু মায়ামির প্রতি আমি কখনো বিশ্বাস হারাইনি।

সঠিক সঙ্গীদের পেয়েছি বলেই তা সম্ভব হয়েছে। আমাদের জার্সিতে লেখা আছে ‘ফ্রিডম টু ড্রিম’—আমরা আমাদের সমর্থকদের সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ রাতটা উদযাপনের, নতুন বছর থেকে আবার নতুন লড়াই।’

‘প্রজেক্ট বেকহ্যাম’ নামে পরিচিত এই উদ্যোগের সাফল্য মাঠের খেলা ছাড়াও বাণিজ্যিকভাবে ইন্টার মায়ামিকে যুক্তরাষ্ট্রে ফুটবলের বড় কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

ইন্টার মায়ামির চিফ বিজনেস অফিসার জাভি আসেঞ্জি বলেন, “ডেভিড বেকহ্যাম না থাকলে আমরা আজ এখানে থাকতাম না। সবকিছুই সম্ভব হয়েছে তার কারণে। ‘বেকহ্যাম আর মেসি’ এমন বৈশ্বিক নাম যা একসঙ্গে থাকা খুবই বিরল।”

৪৩ বছর বয়সী আসেঞ্জি ২০২১ সালের এপ্রিল থেকে ইন্টার মায়ামিতে দায়িত্ব শুরু করেন। তার আগে বার্সেলোনায় এক দশক কাজ করেছেন তিনি, ছিলেন ক্লাবের নির্বাহী বোর্ডেরও সদস্য।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বেকহ্যামের হাত ধরে উত্থান, মেসির হাতে স্বপ্নপূরণ

আপডেট সময় : ১০:২৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫