দিনাজপুর থেকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর একটি প্রতিনিধি দল বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সাংবাদিকতা পেশার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সংবাদপত্র শিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রকাশিত একটি স্মারকগ্রন্থ পৌর প্রশাসক মোঃ হাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান এবং অর্থ সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল সালাম।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিনিধি দলের সঙ্গে পৌর প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
-
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ০৯:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















