ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কেজি গাঁজাসহ হালিশহরে দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার।

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বন্দরনগরের বড়পুল এলাকার বাদশা মিয়া ব্রিকফিল্ড সংলগ্ন জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় হালিশহর থানায় ১৭ আগস্ট মামলা নম্বর ৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

৮ কেজি গাঁজাসহ হালিশহরে দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় : ১১:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬