৪৭তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন টাঙ্গাইল জেলার ৪৬ জনেরও বেশি প্রার্থী। সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলাফলের পর টাঙ্গাইলজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উচ্ছ্বাস।
সদ্য ৪৭তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত এসএম জুনাইদ কবির সুপ্ত-এর ফেসবুক ওয়ালে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে এবার ৪৬ জনের অধিক প্রার্থী ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে একাংশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
কৃতিত্বপূর্ণ এই অর্জনে সুপারিশপ্রাপ্তদের পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁদের এই সাফল্য টাঙ্গাইল জেলার শিক্ষার্থী ও বিসিএস প্রত্যাশীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
মধুপুরবাসী গ্রুপের পক্ষ থেকে ৪৭তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত টাঙ্গাইল জেলার সকল কৃতী সন্তানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁদের কর্মজীবন সফল ও গৌরবময় হোক—এই প্রত্যাশা সবার।
৪৭তম বিসিএসে টাঙ্গাইলের ৪৬ প্লাস ক্যাডার সুপারিশপ্রাপ্ত
-
টাঙ্গাইল প্রতিনিধি: - আপডেট সময় : ০৭:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















