চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল সিকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইসমাইল সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের খোঁজখবর নিয়েছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করেছেন।
তিনি বলেন, “আমি আমার ৩ নং স্বনির্ভর ইউনিয়নকে নতুনভাবে সাজাতে চাই। প্রতিটি গ্রাম, মহল্লা ও এলাকায় ছোট-বড় সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করার চেষ্টা করব। পাশাপাশি একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব।”
ইসমাইল সিকদার আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনী সময়ে রাঙ্গুনিয়া ৭আসনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান। হুমাম কাদের চৌধুরীর পক্ষে।
দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করেছেন এবং বিজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমি দুর্নীতি থেকে সবসময় দূরে থেকেছি এবং নিজেকে একজন আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত কিছু বক্তব্য ও পোস্টের প্রসঙ্গে ইসমাইল সিকদার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি বলেন, স্বনির্ভর ইউনিয়নের মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবেন। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও সমর্থন পেলে স্বনির্ভর ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















