ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩টি চোরাই আইফোনসহ চকবাজারের মোবাইল চোরাকারবারি দলের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে ৩টি চোরাই আইফোনসহ চোরাই মোবাইল কেনাবেচা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গতকাল ১০ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চকবাজার থানাধীন গুলজার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুন-এর সার্বিক নেতৃত্বে এসআই (নিঃ) গিয়াস উদ্দিন, এএসআই (নিঃ) হুমায়ুন কবির এবং এএসআই মোঃ হানিফ হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গুলজার মোড় এলাকা থেকে অভ্যাসগতভাবে চোরাই মোবাইল কেনাবেচা চক্রের সদস্য মোঃ রোহিত উদ্দিন (২২)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩টি দামী আইফোন উদ্ধার করা হয়।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

৩টি চোরাই আইফোনসহ চকবাজারের মোবাইল চোরাকারবারি দলের সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬