ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত উপসর্গজনিত কারণে ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

একই সময়ে নতুন করে ৮৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৮৪১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩

আপডেট সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬