ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে  লালমনিরহাটে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নতুন প্রজন্মের মাঝে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস ও সত্য চেতনা তুলে ধরার লক্ষ্যে লালমনিরহাটে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী আয়োজন “স্মৃতিতে ২৪” (সিজন ১)। ‘ওয়ারিয়র্স অফ জুলাই, লালমনিরহাট’-এর উদ্যোগে এবং “স্মৃতিতে ২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস” প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিষদের পুরাতন মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সঞ্চালক মোশারফ হোসেন আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান কেবল একটি সময়ের ইতিহাস নয়, এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণ সমাজের সাহসিকতার প্রতীক। এই ইতিহাস যেন বিকৃত না হয় এবং আগামীর শিক্ষার্থীরা যেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের পথে হাঁটতে পারে, সে লক্ষ্যেই এই মাসব্যাপী কার্যক্রম।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের মেধা ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, “নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। ‘স্মৃতিতে ২৪’-এর মতো ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের চিন্তাশক্তিকে শাণিত করার পাশাপাশি গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে রাসেল মাহমুদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের ব্যাপক সাড়া এবং বিভিন্ন মহলের সহযোগিতা আমাদের এই আয়োজনকে সফল করেছে। ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ ভবিষ্যতেও নতুন প্রজন্মের মেধা বিকাশ ও মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২৪-এর বিপ্লবের চেতনা টিকিয়ে রাখতে কাজ করে যাবে।”

পুরস্কার বিতরণীর আগে জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ‘সরকারি দল’ হিসেবে তুষভান্ডার মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া ইসরাত জাহান, মহাজোট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাসনিম প্রমি ও ফাইজা নওশীনরা দ্বিতীয় হিসেবে ঘোষণা হয় এবং ‘বিপক্ষ দল’ হিসেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জামান সুবহা, সামান্থা মারিয়াম পিঞ্জিরা ও সুবাহ্ জান্নাতি অংশ নিয়ে যুক্তিতর্কে মেতে ওঠে এবং চ্যাম্পিয়ন হিসেবে বিজয় লাভ করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সারপুকুর যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি জামাল হোসেন, লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম এবং আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম। বিতর্ক শেষে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম, জেলা শিক্ষা অফিসার (অ.দ) রুকসানা পারভিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই-এর সহ-সভাপতি গাজী আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাঈম বিল্লাহ হাবিবী এবং বিপিএইচসিডিওএ-এর প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুধীজনেরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে  লালমনিরহাটে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আপডেট সময় : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬