মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ তারেক মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৯/০৮/২০২৬ তারিখ ২১:১৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ বিশু (৩৩), পিতা-মোঃ মোশারফ হোসেন, মাতা-মোসাঃ রহিমা খাতুন, সাং-সাহাপাড়া চিল্লাইপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১৬০(একশত ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের পাশে থাকুন। তথ্য দিন আপনার পরিচয় গোপন থাকবে।
মামুন হোসেন খান 



















